আমাদের কথা
মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় চট্রগাম জেলার মিরসরাই থানার ১১ নং মঘাদিয়া ইউনিয়নস্থ একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য বিদ্যাপীঠ।এর রয়েছে সুবিশাল তিনটি ভবন যার মধ্যে দুটি প্রাতিষ্ঠানিক ভবন এবং একটি কারিগরী ভবন।অত্র বি্দ্যালয় প্রায় ২৫জন অভিজ্ঞ শিক্ষক এবং কর্মচারী দিয়ে পরিচালিত হচ্ছে এবং এর রয়েছে শক্তিশালী এবং কার্যকর বিদ্যালয় পরিচালনা কমিটি।৬ষ্ঠ-১০ম শ্রেনী এবং এস এস সি পরীক্ষার্থীদের নিয়মিত শ্রেনী কার্যক্রমের পাশাপাশি এখানে রয়েছে কারিগরী শাখার দুটি বিষয়।একটি হল-রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এবং অপরটি হল জেনারেল মেকানিক্স।সুদক্ষ শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সাথে শ্রেনী কার্যক্রম সমূহ পরিচালিত করে থাকেন।
সংক্ষিপ্ত ইতিহাস
১৯৭৩ সালে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করেন অত্র এলাকার বিখ্যাত সমাজসেবক জনাব সারওয়ার উদ্দিন আহমদ চৌধুরী।তিনি তার পিতা বিশিষ্ট জমিদার জনাব নুরুল আবছার এবং অত্র এলাকার নামে এই বিদ্যালয়টির নামকরণ করেন।অত্র বিদ্যালয় ০১/০১/১৯৭৫ খ্রীষ্টাব্দে সর্বপ্রথম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ০১/১২/১৯৮৪ খ্রীষ্টাব্দে এম পি ও ভুক্ত হয়।প্রতিষ্ঠাতার মাতা জনাবা সৈয়দা কামরে জাহান বেগম চৌধুরানী এবং জনাব সারওয়ার উদ্দিন আহমদ চৌধুরী অত্র বিদ্যালয়ের উন্নতিকল্পে বিরাট অবদান রাখেন।
লক্ষ্য ও উদ্দেশ্য
মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় অত্র এলাকার একটি স্বনামধন্য বিদ্যালয় এবং বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক পরীক্ষায় উজ্জ্বল ফলাফলের স্বাক্ষর রেখে চলেছে।এই বিদ্যালয়ের সুনাম ধরে রাখার নিমিত্তে কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে।এই বিদ্যালয়ের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো ভবিষ্যত প্রজন্মকে বিজ্ঞানমুখী ও জীবনমূখী শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।এই বিদ্যালয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো কর্মমুখী শিক্ষা প্রদান করে দক্ষ জনশক্তি ও জনবল গড়ে তোলা যা দেশের অর্থনিতীতে অন্যতম ভূমিকা পালন করবে।